কোনাবাড়ী ভুয়া কাগজে স্বামী-স্ত্রীর পরিচয়ে হোটেলে অবস্থান, যুবক-যুবতী আটক

Share the post

জুলফিকার আলী জুয়েলঃগাজীপুরের কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে অবস্থান করার সময় এক যুবক ও এক যুবতীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ওই যুবক-যুবতী ‘নিউ মুন ফ্রেস’ নামের হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে একটি কক্ষে ওঠেন। পরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানার এসির নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা স্বামী-স্ত্রী দাবি করলেও জিজ্ঞাসাবাদে বিষয়টি ভিন্ন চিত্র প্রকাশ পায়। পুলিশ যখন তাদের শ্বশুর-শাশুড়ির নাম জানতে চান, তখন তারা কোনো উত্তর দিতে পারেননি। এতে স্পষ্ট হয় যে ভুয়া কাগজপত্র ব্যবহার করে তারা হোটেলে প্রবেশ করেছিলেন।

ঘটনাস্থল থেকে জাল কাগজপত্রও জব্দ করেছে পুলিশ। বর্তমানে আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা অভিযোগ করেন, হোটেলটি খোলার পর থেকেই অসামাজিক কার্যকলাপ চলছে। তারা জানান, হোটেলের মালিক, ও মোবাইলের শোরুম, পূর্বে মুরগির দোকানি ছিলেন; হঠাৎ করেই তিনি আবাসিক হোটেলের মালিক বনে যান।

কোনাবাড়ী থানার এসি বলেন, “ঘটনার তদন্ত চলছে। ভুয়া কাগজপত্র ব্যবহার ও হোটেল কর্তৃপক্ষের দায়-দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অসামাজিক কার্যকলাপ সমাজকে বিপথগামী করছে। তারা হোটেলগুলোর ওপর নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]