বিজয়নগরের সাতবর্গ প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধুন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামে মানব কল্যাণে নিবেদিত একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সাতবর্গ প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠন” নামক অরাজনৈতিক এ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় সাতবর্গ শাহজালাল জামে মসজিদ সংলগ্ন বয়লার মাঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেন। ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাসুদ রানা শিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান সরকার ও অলি আহাদ (মেম্বার)।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি মাহবুবুর রহমান,তৈয়ব আলী সরদার,বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন,সাহিদুল ইসলাম,প্রবাসী আবুল মিয়া,,উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত হয়, তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এজাজুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন লিয়াকত আলী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের এ মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রায় ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]