বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তাদের নেতা-কর্মীরা যা শুরু করে দিয়েছে- মুহাম্মদ ফয়জুল করীম

Share the post

আশিকুর রহমান, নরসিংদী : বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তাদের নেতা-কর্মীরা যা শুরু করে দিয়েছে ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখা আয়োজিত ও
ইসলামী আন্দোলন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, বিএনপিসহ বিগত সময়ে যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। তারা উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি করেছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না।
তিনি তার বক্তব্যে, দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বানও জানান তিনি। এছাড়াও আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]