বাড়িতে প্রেমিকাকে দেখে পালালেন প্রেমিক

Share the post

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন এক স্কুলছাত্রী।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ওই স্কুলছাত্রী অনশন শুরু করেন।অভিযুক্ত ব্যক্তি উপজেলার ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের আতাহার আলীর ছেলে নাজমুল হক।

জানা যায়, প্রায় তিন বছর ধরে নাজমুল হক একই গ্রামের দশম শ্রেণির ওই স্কুলছাত্রী সঙ্গে প্রেম করেন। হঠাৎ করে সোমবার (৯ জানুয়ারি) রাতে গোপনে অন্য এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি। পরে এমন খবর পেয়ে স্কুলছাত্রী মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নাজমুলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ ঘটনার পর বাড়িতে থেকে পালিয়েছেন প্রেমিক নাজমুল।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা জানান, ছেলে-মেয়ে একই গ্রামের। মঙ্গলবার সকালে স্কুলছাত্রী বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নাজমুল পালিয়েছে। তিনি মোবাইলে জানিয়েছে দুদিন আগেই সে নাকি অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এ কারণে আমরা এটার সমাধান করতে পারছি না।

এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর দাবি, প্রায় তিন বছর হলো নাজমুল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন। নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসংখ্যবার শারীরিক সম্পর্কও করেছে। এ কারণে তাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই।প্রেমিক নাজমুলের বাবা আতাহার আলী বলেন, আমার ছেলে বিয়ে করেছেন। নাজমুল কারও সঙ্গে প্রেম করেনি। প্রেম করলে তাকেই বিয়ে করত। এই মেয়েটি কেন আমার বাড়িতে এসেছে জানা নেই।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এই খবরটি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]