বাস চাপায় আপন ৩ ভাই নিহত

Share the post
মোঃনাজমুল হাসান (অপু),বরগুনা জেলা প্রতিনিধি:  যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৮ বছরের শিশু সহ বরগুনার পাথরঘাটায় আপন তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ ২৫) সকাল ৮ টার দিকে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের সাথে বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ঘটনাস্থলেই মারা যায় ।
নিহত ৩ ভাই মঠবাড়িয়া উপজেলার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে মোঃ নাঈমুজ্জামান শুভ (২২), মোঃ শান্ত (১৪), মোঃ নাদিম (৮)।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]