বানারীপাড়ায় নিরমা জাহান শ্রাবনী’কে  জোর করে বিষ খাইয়ে হত্যার চেস্টা করায় বখাটেদের শাস্তির দাবিতে মানবন্ধন

Share the post
মোঃ রুবেল ,বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ার চৌয়ারীপাড়া হাছিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীকে  জোর করে বিষ খাইয়ে হত্যার চেস্টা করায় বখাটেদের শাস্তির দাবিতে  বুধবার ১ ডিসেম্বর বেলা ১১ টায় বানরীপাড়া বাস স্ট্যান্ডে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে  প্রতিবাদ ও বখাটেদের কঠোর শাস্তির দাবী জানিয়ে সংক্ষিপ্ত  বক্তৃতা করেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবু বকার সিদ্দিক, হাছিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য এটিএম মোস্তফা সরদার, সহকারী প্রধান শিক্ষক মাকছুদা আক্তার, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিকুল আলম জুয়েল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শনিবার ২৭ নভেম্বর দুপুরে মিরাজ ডাকুয়া ও লাদেন ডাকুয়া নামের দু’ বখাটে ৮ম শ্রেণির মেধাবী  শিক্ষার্থী নিরমা জাহান শ্রাবণীকে জোর করে বিষ খাইয়ে হত্যার চেস্টা করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা নয়ন চোকদার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। থানার ওসি মোঃ হেলাল উদ্দিন তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মিরাজ ডাকুয়াকে আটক করে বরিশাল কোর্ট হাজতে পাঠিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]