বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : পহেলা ডিসেম্বর ২০২১ বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত মরমী কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত।
তিনি ১৯৫৪ সালের ১জানুয়ারি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিন বার সহ-সভাপতি, কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠির উপদেষ্টা সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সকাল সাতটায় মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত, বাদ আসর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীগণকে শরীক হওয়ার জন্য তার পরিবারে পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করা হইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]