দাদন ব্যবসায়ীর সুদের টাকা না দিতে পারায়  নারী নির্যাতনের অভিযোগ ও সংবাদ সম্মেলন 

Share the post
স্টাফ রিপোর্টার:নেত্রকোনায় দাদন ব্যবসায়ীর  সুদের লভ্যাংশ না দেয়ায়  বাজারে প্রকাশ্যে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর এক সংবাদ পাওয়া যায়। আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পর আসামীর ছেলে ও সন্তানরা অনিবন্ধিত ভূঁইফোড়  কিছু নিউজ পোর্টালে ব্যক্তিগত  শত্রুতার কারণে ভূয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায়এই  নির্যাতিত পরিবারটিকে আবারও মানহানি কর বিব্রত অবস্থায় ফেলেছে।
ঘটানাটি ঘটেছে বারহাট্রা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা বাজারে। গত ২১ শে নভেম্বর সকাল ৮ টায় পারভেজের স্ত্রী শিশু কে নিয়ে স্কুলে যাওয়ার পথে সুদখোর সুজনের নেতৃত্বে প্রকাশ্য বাজারে বিথী খানম (৩৬) কে ও শিশু তৃহা কে (১১) ঘরে আটক রেখে নির্যাতন করে এবং শিশুটিকে  ভয়ভীতি দেখিয়ে আলাদা করে তার  মাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এলাকাবাসী ও তার আত্নীয়স্বজন তাদের উদ্ধার করে। এই ঘটনায়  বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেত্রকোণা আদালতে মামলা রুজু হয়।
২৪ নভেম্বর মামলা রুজু হলে সুদখোরের দলবল ক্ষিপ্ত হয়ে অশালীন আচারনসহ ভূঁইফোড়  নিউজ পোর্টালে মামলার প্রধান আসামি সুজন মিয়ার ছেলে ইমরান হাসান নিলয় একই দিনে বিথীর স্বামী মেহেদী হাসান পারভেজের বিরুদ্ধে মানহানীকর সংবাদ প্রকাশ করে । প্রকাশ্যের, পরপরই সংবাদ টি এক দিন পর পোর্টাল থেকে অপসারণ করে দেয় এ বিষয়টি নেত্রকোণায় ব্যাপক  আলোচনার সৃষ্টি হয়েছে। মূলধারার সাংবাদিকগণ অপ-সাংবাদিকতা রোধের বিপক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে (১ ডিসেম্বর ) বুধবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]