বাড়ি ফেরা হলো না দোকানীর গলা কেটে হত্যা করলো দুর্বৃত্তরা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে এক মুদি দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাতে যেকোন সময়ও তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত মানিক মিয়া (৬২) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন মুদি দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মানিক মিয়া প্রতিদিনের মত গত রবিবার দিন স্থানীয় বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। রাতে যেকোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কি কারণে এই হত্যাকান্ড তা বলে পারেনি এলাকাবাসী ও স্বজনরা।
নিহতের ভাই আরিফ মিয়া বলেন, মানিক প্রতিদিন রাত ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরে। কিন্তু গতকাল রাত ১০ টা বেজে গেলেও সে বাড়ি আসেনি। তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেনি। পরে মাঝ রাতে খবর পেয়ে দেখি তার লাশ গলাকাটা অবস্থায় নদীর পাড়ে পড়ে রয়েছে।
পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা কেউ জানাতে পারেনি।এবিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের গলার পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।  ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে কি কারণে এই হত্যাকান্ড তা এখনও বলা যাচ্ছে না। হত্যার কারণ এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]