বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়
অবিস্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিয়ে নামিয়ে আনলো টাইগাররা। ২ ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো। এ জয়ে কৃতিত্ব টিমের সবার। তবে ১৯ তম ওভারে মোস্তাফিজুরের মাত্র ১ রান দারুণভাবে খেলায় রাখে বাংলাদেশকে। শেষ ওভারটি জয় রোমাঞ্চকর। কারণ প্রথম বলেই সিক্স খেয়েছিলেন বোলার মাহেদি। নো বলও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১০ রানের জয় বাংলাদেশেরই হয়।
একটি উইকেটটাই খুঁজছিল বাংলাদেশ। রান-বলের ব্যবধান বাড়ার চাপ কমাতে শট খেলতে হল মিচেল মার্শকে, ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসে তুলে মেরেছিলেন। লং-অফ থেকে ছুটে এসে ভালো ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নাঈম। ৫১ রানে ফিরলেন মার্শ। নিশ্চিতভাবেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।
কন্ডিশন সহজ নয়, সিরিজ ঝুলছে সুতোর ওপর। মিচেল মার্শ নামলেন ৮ রানে প্রথম উইকেট যাওয়ার পর। ৪৫ বলে ফিফটিও হয়ে গেল তার। বেন ম্যাকডারমটের সঙ্গে জুটিতে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছেন,
তার আগে শুধু বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন না, শরীফুলকেও যেন মুক্তি দিলেন সাকিব। নিজের শেষ ওভার করতে এসে ব্রেক থ্রু দিলেন তিনি বেন ম্যাকডারমটকে ফিরিয়ে। ফুললেংথের বলে স্লগ করতে গিয়েছিলেন, তবে আন্ডার-এজড হয়ে বোল্ড হয়েছেন। ৩২ রানে জীবন পাওয়া ম্যাকডারমট ফিরলেন ৩৫ রান করে, মিচেল মার্শের সঙ্গে তার ৬৩ রানের জুটিও ভাঙল।
খেলার এক পর্যায়ে হঠাৎ করেই একদফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল মাহমুদউল্লাহ ও মিচেল মার্শের। শরীফুল ইসলামের শর্ট বলটা আড়াআড়ি খেলতে যাওয়া মার্শ কিছু একটা বলেছিলেন শরীফুলকে। এর জবাবই দিয়েছেন মাহমুদউল্লাহ। পরে আম্পায়ার এসে শান্ত করেছেন পরিস্থিতি।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে রান তুলেছিল ১২৭। উইকেট হারিয়েছিল ৯টি।

