বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Share the post
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দীর্ঘ ৮ মাস পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ জুন বৃহস্পতিবার। সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হলো সেই আলো যা ভবিষ্যতের পথ আলোকিত করে। এটি এমন একটি হাতিয়ার যা মানুষকে সচেতন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে। বিশ্ববিদ্যালয় কেবলমাত্র পাঠ্য জ্ঞানের সীমায় আবদ্ধ নয়, এটি জ্ঞানচর্চা, গবেষণা, সৃজনশীলতা, ও ব্যক্তিগত বিকাশের এক অপার সুযোগ।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার। আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ হারুন-অর-রশিদ, আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায় এবং সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান।
শিক্ষার্থীদের পক্ষ থেকেও ওরিয়েন্টেশনে অনুভূতি প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী শাহরিনা হাবিব জান্নাতী, রসায়ন বিভাগের ফারহান বাশার সিয়াম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফাইজা আক্তার এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাঈম সরদার।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন শেষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন পরিবেশ তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]