ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকি, দুই প্রতিষ্ঠানকে টাকা জরিমানা

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আনন্দ বাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামের দুইটি দোকানে চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের স্বপক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র, যেমন ক্রয়-বিক্রয়ের ভাউচার, দেখাতে ব্যর্থ হয়। তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি।
এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।”তিনি আরও জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম শাহীন এবং ৫ আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]