নরসিংদীতে জেল পলাতক আসামী গ্রেফতার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।
বুধবার গভীর রাতে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান। গ্রেফতারকৃত রাসেল মিয়া (৪২) নরসিংদী পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে।
সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বলেন, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার আসামি। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় তিনি পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]