বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালিতে ডাকাতি ও ৯ মামলার আসামি গ্রেপ্তার-১

Share the post
মোঃ আবু ছালেহ বিপ্লব ,ঢাকা জেলা প্রতিনিধি : বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, ডাকাতির প্রস্তুতিকালে শামসুল আলম (৫১) নামে একজন চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। সোমবার  দিবাগত রাত ২টা ৫০ মিনিটের সময় লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে দুমকী থানার এসআই মোঃ মোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মোঃ আব্দুল মালেক আকনের বাড়ির সামনে একটি কাঁচা রাস্তার উপর থেকে পালানোর সময় শামসুল আলমকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে একটি স্ক্রু ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করা হয়। তবে ডাকাত দলের অন্য ৭/৮ জন সদস্য পালিয়ে যায়।
থানা পুলিশের জিজ্ঞাসাবাদে শামসুল আলম ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।দুমকী থানার  অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন , এসআই মোজাম্মেল বাদী হয়ে শামসুল আলমসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ০৯), যা পেনাল কোডের ২৯৯ ও ৪০২ ধারায় রুজু করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মৃত আমজেদ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে মহিপুর থানায় ২টি, কলাপাড়া থানায় ২টি এবং বরগুনা জেলার তালতলী থানায় ৫টি মামলা রয়েছে। সব কটিতেই তিনি এজাহারভুক্ত ও পলাতক আসামি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]