বরিশালে সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Share the post

সজীব আকাশ (বরিশাল প্রতিনিধী): সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা ৪বছর মেয়াদী অনার্স কোর্সের ফাইনাল পরীক্ষার রুটিনের তারিখ পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিএম কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করার দাবি জানিয়ে জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজের প্রশাসন বিভাগের সামনে রাস্তায় গিয়ে জড়ো হয়। পরে সেখানে রাস্তায় বসে পরে শ্লোগান দিতে থাকে। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার, উপাধাক্ষ্য ড. গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক আল আমিন সরোয়ারসহ প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার তারিখ সংশোধন করে ২৭ তারিখের পরীক্ষা মাত্র দুই দিন পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে তাদের ৩/৪দিন পড়াশুনা করতে পারে নি। অতএব এই সংশোধন তারা মানে না। তাদের দাবী পরীক্ষা পিছিয়ে ২৯ তারিখ নয়, অন্তত ১৫দিন পিছিয়ে দেয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]