দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ কারাগারে

Share the post

চট্টগ্রাম: দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করা চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর যন্ত্রপাতি কেনার নামে অর্থ-আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আবদুর রব, মঈন উদ্দিন মজুমদার ও বিজন কুমার নাথ এবং জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদ। এদের মধ্যে প্রথম তিনজন চিকিৎসক আর অন্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী।

দুদক সূত্র জানায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এ দুর্নীতি হয়েছিল। ২০১৪ সালের দিকে দুর্নীতির এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]