ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন, ১৪ ঘণ্টায় অসুস্থ একাধিক

Share the post

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। গতকাল রাত ১১টা থেকে এই অনশন কর্মসূচি শুরু হয় এবং আজ দুপুর ১টা পর্যন্ত ১৪ ঘণ্টা অতিবাহিত হলেও রাষ্ট্রপক্ষের কোনো সাড়া মেলেনি।এদিকে, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম নামের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।আজ মঙ্গলবার (১৩ই মে) বেলা ১টার দিকে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো. তানজিন হোসাইন। তিনি বলেন, “গতকাল রাত থেকে না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা এবং অতিরিক্ত গরমে তাদের রক্তচাপ কমে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তাদের স্যালাইন দেওয়া হয়েছে।”উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট ঘোষণা, উপাচার্যকে না সরানো পর্যন্ত তারা অনশন ভাঙবেন না, এমনকি প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।অনশনরত শিক্ষার্থী ওয়াহিদুর রহমান ক্ষোভের সাথে বলেন, “শূচিতা শরমিনের পদত্যাগ না হলে, আমার কফিন এখান থেকে যাবে।”বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, “২৮ দিন যাবত শিক্ষার্থীরা একজন স্বৈরাচার উপাচার্যের অপসারণের দাবিতে ন্যায্য আন্দোলন করে যাচ্ছে। তাকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের কী ধরনের বাধা রয়েছে, তা আমরা বুঝতে পারছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]