বন্ধন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা

Share the post

প্রিয়ন্ত মজুমদারঃ একজন মুমূর্ষু রোগীর জন্য জরুরী ভিত্তিতে বি-পজেটিভ রক্তের প্রয়োজন, স্বজনরা হন্য হয়ে খুঁজছেন রক্ত, পাওয়া যাচ্ছে না কোথাও। শেষ পর্যায়ে যোগাযোগ করেন‌ বন্ধন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের এক সক্রিয় স্বেচ্ছাসেবীর নিকট। সকল কাজ-কর্ম ফেলে স্বেচ্ছাসেবীরা দ্রুত রক্তাদাতা নিয়ে পৌঁছে যান হাসপাতালে,বিনা খরচে রক্তাদানের পর মনের তৃপ্তি নিয়ে তারা ফিরে আসেন বাসায়।

‘বন্ধন’ শব্দটি ভালোবাসা প্রকাশের বাঁধন। চার বছরের পথচলায় সংগঠনটি বহু ঝড় ঝাপটা অতিক্রম করে সর্বোমোট ৭শতাধিকের উপরে রক্তদান কর্মসূচি সম্পন্ন করেছে। ২০২১-২৩ সাল মেয়াদী দুই বছরের জন্য সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঘোষণা করা হয়েছে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি।

প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম কে সভাপতি ও আবু সাঈদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি এস.এম.হাসনাত জামান, সহ-সভাপতি তরিকুল ইসলাম সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিফাত, সাংগঠনিক সম্পাদক আদনান রাফি, প্রচার সম্পাদক রিয়া রাণী রায়, সাহিত্য সম্পাদক মোঃ আজিজুল হক,ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক আল শাহরিয়ার,অর্থ সম্পাদক মোঃ সুমন সরকার, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

এছাড়াও উক্ত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম, উপদেষ্টা হিসেবে রয়েছেন ড‌. মনিরুজ্জামান, প্রভাষক আজিজুর রহমান রনি, মোঃ শহীদুল ইসলাম, কাইয়ুম আল মামুন,অধ্যাপক কাজী তুফরীজ(এটন),অধ্যাপক দীন দয়াল পাল, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ নিজাম উদ্দিন ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]