বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।
শনিবার (৭ আগষ্ট) রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর খেজুরতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।রবিবার (৮ আগষ্ট) দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মোস্তাফিজার রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার কোতয়ালী থানার করিমুল্লাপুর গ্রামের ফাত্তাউরের ছেলে মমিনুল ইসলাম (২৩), একই এলাকার ফইজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৪), মদিনা মসজিদ এলাকার মৃত আতাউর রহমানের ছেলে সোহাগ (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে একটি ট্রাক, ৪৯ বোতল ফেন্সিডিল, নগদ টাকা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]