বগুড়া শহরে ব্যবসায়ী দ্বন্দ্বের জেরে যুবক খুন 

Share the post
 এস.এম.জয়, বগুড়া : বগুড়া শহরের কাটনার পাড়ায় দিনের বেলায় প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ নামের যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেল সোয়া ৪ টায় শহরের কাটনারপাড়া ঈদগাহ’র পাশে হত্যার ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ শেখ শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণ পাড়া এলাকার দুলাল শেখ পুত্র।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, নিহত বিদ্যু শহরের কাটনারপাড়া ঈদগাহ’র কাছে অটোরিকশার গ্যারেজ পরিচালনা করে আসছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তার মোবাইলে ফোন আসে। এর কিছু পরেই তার গ্যারেজের পাশে কতিপয় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির “Channel 21” -কে  জানান,  বিকেল সোয়া ৪টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ নামের যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এ- ঘটনায় অভিযোগ পাওয়া যায় নি। তবে খুনীদের সনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]