বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা রাহুল সরকার নিহত

Share the post
এস.এম.জয়,বগুড়া :বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রাহুল সরকার (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ার অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন। বিকেল সোয়া ৪টার দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রাহুল সরকার (৩৫) বগুড়া শহর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আঃ সোবাহান সরকারের ছেলে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের রাজনৈতিক পরিচয় শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা নিশ্চিত করেছেন।
থানাপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তর পাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেয়া আছে। সেই পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় রাহুল ঘটনাস্থলেই মারা যান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা জানান, এ- ঘটনায় যুবদলের নেতাকর্মীরা ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ- হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস “Channel 21” -কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ- হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]