বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Share the post
এস.এম.জয়,বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবা বস্তা সেলাইয়ের শ্রমিক জিল্লুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত  জিল্লুর উপজেলার সান্তাহার পৌর শহরের লকু সিভিল পশ্চিম কলোনীর মহুবর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে এবং ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে জিল্লুরের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ভিকটিমের মাকে ২য় বিয়ে করেন। বিয়ের পরের বছর তাদের সংসারে জন্ম নেয় ওই কিশোরী (১৪)। রবিবার (১২ই অক্টোবর) সন্ধ্যায় কিশোরীকে নিয়ে তার মা পৌর শহরের মালশন গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। পরের দিন সোমবার বিকাল ৪টায় মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি একটি এনজিও থেকে লোন নেওয়ার জন্য নওগাঁ জেলা শহরে যান।
ওই দিন বিকাল সাড়ে ৫টায় কিশোরীর মা বাড়িতে ফিরে তার স্বামী ও মেয়েকে চুপচাপ দেখে সন্দেহের সৃষ্টি হয়। তিনি মেয়ের মন খারাপের বিষয় নিয়ে একাধিকবার জিজ্ঞাস করার পর জানতে পারেন- তার কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে শয়ন ঘরে খাটের উপর শোয়াইয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় নিজেকে আত্মরক্ষার জন্য বাবাকে বাঁধা দিলে তিনি চরথাপ্পর ও মৃত্যুর ভয়ভীতি, হুমকি ধমকি দিয়ে ধর্ষণ করে। সেই সাথে বাইরের কাউকে না বলার জন্য হত্যার হুমকি দেয়।
এসব বিষয় জানার পর ওই দিন রাত ১১ টার দিকে ধর্ষনের শিকার ওই কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জিল্লুরকে আটক করে থানায় নিয়ে আসেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান “Channel 21” -কে জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা তার স্বামীর বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]