বগুড়ায় দুই শিশুকে নুডলসের লোভ দেখিয়ে কলাবাগানে ধর্ষণের চেষ্টা

Share the post
এস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া শিবগঞ্জের মোকামতলায় নুডলস্ কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছে এক ব্যক্তি। শুক্রবার (১৬ই মে) সকাল ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামে এ- ঘটনা ঘটে। এ- ঘটনায় শনিবার রাতে (১৭ই মে) অভিযুক্ত আছামদ্দিন (৫৫) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক শিশুর মা।
পুলিশ জানায়, গনেশপুর গ্রামের ওই দুই শিশু—একজনের বয়স ৭ ও অপরজনের বয়স ৫ বছর, তারা মামাতো বোন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ- সময় একই গ্রামের মৃত মালি আকবর হোসেনের ছেলে আছামদ্দিন নুডলস্ কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাদের পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। সেখানেই সে দুই শিশুর প্রতি ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনার সময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। তখন আছামদ্দিন কৌশলে পালিয়ে যায়।
শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে শিবগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সরেজমিনে গিয়ে গ্রামবাসীদের কয়েকজন জানান, এর আগেও আছামদ্দিনের বিরুদ্ধে এমন ঘটনায় দু’বার গ্রাম্য সালিশ হয়েছে। কিন্তু কেউ ভয়ে থানায় অভিযোগ না করায় তার সাহস আরও বেড়ে যায়।
এ- বিষয়ে শিবগঞ্জ থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাত “Channel 21” -কে  বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। দুই শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]