বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারী আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিম নিহত

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম নিহত হয়েছেন। রোববার (৬ই জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা ছিলেন।
নিহতের বন্ধুরা জানায়, রোববার দুপুরে মোস্তাকিম কলেজ ক্যাম্পাসে খেলাধুলা শেষে শহরের পুরান বগুড়া এলাকায় ছাত্রাবাসে ফিরছিলেন। এ- সময় ওয়াবদা এলাকায় অরক্ষিত এক রেলগেট পার হওয়ার সময় তার মোটরসাইকেল আটকে যায়। আটকে পরা মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে মোস্তাকিম সান্তাহার রেলওয়ে জংশন থেকে ছেড়ে বোনারপাড়াগামী কমিউটার ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম “Channel 21”  -কে  বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]