ফেনী প্রেস ক্লাব নির্বাচন জহিরুল হক মিলু সভাপতি ও রাজন দেবনাথ সাধারণ সম্পাদক

Share the post

ফেনী প্রেস ক্লাবের ২০২১ সালের নির্বাচনে ৭১ টিভির ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু কে সভাপতি ও বৈশাখী টিভির ফেনী জেলা প্রতিনিধি রাজন দেবনাথ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শাহ আলম ভুঁঞা, তমিজ উদ্দিন আমাদের ফেনী, এমএ সাঈদ খান আমার বার্তা, উদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক-মফিজুর রহমান ফাইন্যান্সিয়ালএক্সপ্রেস, জাবেদ হোসাইন মামুন যুগান্তর, বৈকালী। কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক সমির উদ্দিন ভুঁইয়া ইনডেপেন্ডেন্ট টিভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলাউদ্দিন দৈনিক আমার কাগজ, ক্রীড়া সম্পাদক এ কে আজাদ স্বদেশ প্রতিদিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন মেহেদি। কার্য নির্বাহী সদস্যরা হলেন, আবুল কাশেম চৌধুরী বাংলাদেশ বেতার, রফিকুল ইসলাম বাংলাভিশন, আজাদ মালদার আরটিভি, জাফর সেলিম এশিয়ান টিভি, দিলদার হোসেন স্বপন চ্যানেল টুয়েন্টিফোর, শেখ ফরিদ উদ্দিন আত্তার দেশ টিভি, জহিরুল হক মিলন আলোকিত বাংলাদেশ, আবুল হোসেন সবুজ নীহারিকা। সাধারণ পরিষদের সদস্যরা হলেন- মো. জাফর উল্যাহ আনন্দ টিভি, সাইফুল ইসলাম প্রভাতি খবর, এমাম হোসেন প্রথম ফেনী, শহীদুল ইসলাম দৈনিক জনবাণী। সহযোগি সদস্যরা হলেন, মো. সাদ্দাম হোসেন গণি ঢাকা প্রতিদিন, নির্ভীক, সিরাজ উদ্দিন দুলাল, মিরাজুল ইসলাম মামুন ক্যামরা পার্সন বাংলা ভিশন, জহিরুল ইসলাম কামরুল, নান্টু লাল দাস, আবু ইউছুপ মিন্টু, আবুল হোসেন রিপন, পলাশ ভৌমিক, আবু মনছুর ও এসবি সাজু। এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জজকোর্টের পিপি, জেলা আ.লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ। সভার শুরুতে সাংবাদিক ড.ফেরদৌস আহমদ কোরেশী, খন্দকার মোজাম্মেল হক, সাংবাদিক নুরুল করিম মজুমদার এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাশেষে নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন মো. শাহআলম ভূঞা, তমিজ উদ্দিন ও জাফর সেলিম। নির্বাচনে সর্ব সম্মতিক্রমে জহিরুল হক মিলুকে সভাপতি ও রাজন দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচন শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]