বোয়ালখালীতে সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: “নতুন বছর নতুন বই, নতুন বইয়ের গন্ধে বিভোর মন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বোয়ালখালী উপজেলার সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান ২ জানুয়ারী শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো: জামানুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান হাসান, আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংক (এজেন্ট ব্যাংক) এর স্বত্বাধিকারী মো: এরশাদ, সমাজসেবক মো: সরোয়ার আলমসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ । এছাড়াও বিদ্যালয় পরিচালনা পারিষদের সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন ও প্রধান শিক্ষক সৈয়দ মো: জামানুল ইসলাম, কোভিড-১৯ চলাকালীন ২০২০ ইং সনে অনলাইন ক্লাস পরিচালনা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এবং বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]