মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কক্সবাজার জন ঐক্যের আত্মপ্রকাশঃ কাবেরী আহবায়ক,ফরিদুল যুগ্ম আহবায়ক

Share the post

নিজস্ব প্রতিবেদকঃ সাধারন মানুষের অধিকার ও সু-বিচার প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্যতা থাকা সত্ত্বেও ককসবাজারের যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, তাদের চাকুরী সহ জেলার সার্বিক উন্নয়নে লুটেরা মুক্ত পর্যটন রাজধানী গড়ার লক্ষ্যে একটি অরাজনৈতিক সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। ‘শোষণ মুক্ত সমাজ’ বিনির্মান স্লোগানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্ম প্রকাশ ঘটে। এতে জেলার ৮ উপজেলার বিভিন্ন পেশাজিবী শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।সংগঠনের নাম দেওয়া হয়- “ককসবাজার জন ঐক্য- (শোষিতের পক্ষে)” এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্বা মোজাফফর আহমেদ। সভায় উপস্থিত সকলে সংগঠনটি পরিচালনার জন্য কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরীকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির ঘোষনা দেন। এতে যুগ্ম আহবায়ক রাখা হয়েছে যথাক্রমে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইন্জিনিয়ার ফেডারেশনের ককসবাজার জেলা সভাপতি,সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান ইসলাম রুবেল, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধ ৭১ এর জেলা সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ ইসলাম,দৈনিক জনতার বাণী ও কক্সবাজারবানীর সম্পাদক ফরিদুল মোস্তফা খান ও ককসবাজার আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর সারওয়ার রানাকে। সদস্য সচিব করা হয়েছে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইন্জিনিয়ার ফেডারেশনের জেলা সেক্রেটারি ইঞ্জি. মোহাম্মদ ইব্রাহিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]