ফুলপুরে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার।

Share the post

মোঃ আবু রায়হান,ফুলপুর,ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিন পলাতক থাকা ৫টি সিআর ও একটি মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ফুলপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩৫) উপজেলার বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে।ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন কে ফুলপুর থানার এসআই জাহিদ হাসান ও এসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকা থেকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]