ফুলপুরে কাভার্ড ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Share the post

মোঃ আবু রায়হান,ফুলপুর, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছে । ২৩ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ৭ঃ৩০ মিনিটের সময় ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক মহাসড়কে বাঁশাটি মধ্যে পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীর সাথে শেরপুর গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

নিহত ব্যক্তিরা হলেন ফুলপুর পৌর এলাকার দিউ গ্রামের নাজমুল হক দুলালের ছেলে মোঃ সাকিব (৩৫) ও একই গ্রামের আমজাদ আলী সিকদারের ছেলে আজাহারুল সিকদার( ৩৬) ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান এ ঘটনায় পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। লাশের সুরতহাল পূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। চালক মোঃ আনোয়ার হোসেন(৫০) শেরপুরের নওহাটা গ্রামের মৃত আবুল হোসেন ছেলে গাড়ি নং – ঢাকা মেট্রো অ – ১৪- ১৫৭৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]