ফিলিস্তিনের সমর্থনে জবি শিক্ষক সমিতির সংহতি সমাবেশ, পণ্য বয়কটের ডাক

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : বর্বর ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সংহতি সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মুসলিমদের ওপর যে নির্মম বর্বরতা চালাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর বিরুদ্ধে সবার অবস্থান নেওয়া জরুরি। বক্তারা আরো বলেন, যারা এই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে তুলতে হবে। তারা ইসরায়েলের সব পণ্য বয়কট করার আহ্বান জানান।
জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি কেএম রাকিব বলেন, *”গাজায় ইসরায়েলি হামলায় আমার ভাই মারা যাচ্ছে। জানতে ইচ্ছে করে—ইসলামী রাষ্ট্রগুলো কোথায়? ওআইসি কোথায়? মনে হয় আজ ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং ইসলামী রাষ্ট্রগুলোর বিরুদ্ধেই মানববন্ধন করা উচিত।
জবি ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, বায়তুল আকসা আমাদের প্রথম কিবলা। মুসলিম কমিউনিটিকে এই কিবলা রক্ষায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমরা প্রত্যেক মুসলিম দেশকে সব সেক্টরে অন্য দেশের উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার আহ্বান জানাই।
জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নওয়ার জয়া বলেন, “যারা বিশ্ব মানবতার কথা বলে, আজ তারা নীরব। গণহত্যার সহায়কদের পণ্য বর্জন করে আমাদের প্রতিবাদ জানাতে হবে।”
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের মদদদাতাদের জন্য আল্লাহর হেদায়েত কামনা করি। আমাদের শপথ নিতে হবে—ইসরায়েল ও ইসলামের শত্রুদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবো। ইসরায়েলের কোনো পণ্য আমরা আর কিনবো না—এই সংকল্প নিতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]