প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা , প্রেমিক আটক

Share the post

মো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে বিয়ে না হওয়ায় লক্ষীরানী (২৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত লক্ষীরানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মন্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সোমবার রাত ৮টার দিকে লক্ষীরানী প্রেমিক স্বপনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে আসেন। পরে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে স্বপন কৌশলে তাকে রেখে অন্যত্র চলে যান। একপর্যায়ে লক্ষীরানী নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]