প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর জেলা প্রতিনিধি: অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন।
শেরপুর জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মো. রফিকুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমডিসি মনোনীত অধ্যাপক ডা. মো. খালেকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. ওয়াসেক-বিন-শহীদ, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
পরিদর্শনের সময় তারা শহরের নৌহাটা পৌর কবরস্থানের পাশ, সুলতানপুর, ইছলিবিল, শেরীব্রিজের পূর্ব ও পশ্চিম পাশসহ কয়েকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।
জানা গেছে, শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য মোট ছয়টি স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১. নৌহাটা, খোয়ারপাড় (শেরপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে)
২. ঢাকলহাটি, শেরপুর (৩ কিলোমিটার দূরে)
৩. নৌহাটা, অর্কিড (৩.৫০ কিলোমিটার দূরে)
৪. শেরীব্রিজ-লছমনপুর (পূর্ব পাশ) (২.৫০ কিলোমিটার দূরে)
৫. শেরীব্রিজ-লছমনপুর (পশ্চিম পাশ) (২.৫০ কিলোমিটার দূরে)
৬. মোবারকপুর, ইছলিবিল (৮.৫০ কিলোমিটার দূরে)
বহুল প্রতীক্ষিত শেরপুর সরকারি মেডিকেল কলেজের স্থান পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। মেডিকেল কলেজটি দ্রুত বাস্তবায়িত হলে শেরপুরসহ আশপাশের জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা লাভের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]