প্রতিমন্ত্রীর পিও হলেন হাতিয়ার সাব্বির

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালীর হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ। তার এই নিয়োগে হাতিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। রোববার (১ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা আদেশে বলা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (Amended up to May 2016) অনুযায়ী এ নিয়োগ কার্যকর হয়েছে।

সাব্বির আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত রাখা এবং তৃণমূল রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করার কারণে তিনি চট্টগ্রাম ও হাতিয়ায় পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন।

স্থানীয় বাসিন্দা রেহানা বেগম বলেন, “রাজনীতির পাশাপাশি সাব্বির সবসময় সামাজিক কাজেও এগিয়ে এসেছে। আমরা আশা করি নতুন দায়িত্বেও সে এলাকার সুনাম বয়ে আনবে।

হাতিয়ার আরেক কৃতি সন্তান প্রফেসর আলতাফ হোসেন বলেন, “ছাত্ররাজনীতির কঠিন সময়ে সাব্বিরকে সামনে দেখেছি। তার এই নিয়োগ আমাদের জন্য গর্বের বিষয়।প্রবাসী রুবেল মাহমুদ বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মীর এমন দায়িত্ব পাওয়া অনুপ্রেরণার। সাব্বির আমাদের হাতিয়ার গর্ব।”

নিয়োগের বিষয়ে সাব্বির আহমেদ বলেন, “আমি সবসময় একজন কর্মী হিসেবে সংগঠনের পাশে থেকেছি। প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় দায়িত্ব। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”

তিনি আরও বলেন, “হাতিয়ার সন্তান হিসেবে দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই গর্বের বিষয়। এলাকার সুনাম রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।”

স্থানীয়দের মতে, তৃণমূল থেকে উঠে আসা সাব্বির আহমেদের এই অর্জন হাতিয়ার তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]