পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া, নোয়াখালী:নোয়াখালীর হাতিয়ায় নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কর্মচারীরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সেখানে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিসের অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু এবং সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিন।

বক্তারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এ বিষয়ে একটি পে-স্কেল কাঠামো গঠন করা হলেও এর প্রজ্ঞাপন এখনো জারি হয়নি বলে অভিযোগ করেন তারা।তারা দ্রুত প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ভূমি অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]