পেঁয়াজের ঘাটতি পূরণে ভোলায় গ্রীষ্মকালীন চাষ প্রকল্পের অবহিতকরণ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলায় পেঁয়াজের ঘাটতি পূরণ, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ” শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

 

বুধবার (৩০ জুলাই) সকালে জিজেইউএস-এর হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি-র সিনিয়র সহকারী পরিচালক আবিদ হাসান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।

 

সভার শুরুতে ‘রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)’-এর আওতায় গৃহীত এই উপ-প্রকল্পের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী।

 

বক্তারা বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজের চাহিদা পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অত্যন্ত সম্ভাবনাময়। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা ভোলার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তর থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক মো. আনিসুর রহমান। সভায় কৃষক, স্থানীয় উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]