পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

Share the post

আলী ইমাম অন্তু,পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে জেলা স্টেডিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহবায়ক
কমিটির সদস্য এলিজা জামান প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারনার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন।আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]