পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই সনদের আইনী বৈধতা ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে এক বিক্ষাভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে আয়োজিত সমাবেশে বাংলাদশে জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, অধ্যাপক মাওলানা আবুল হাসেম। এ সময় অন্যদের মাঝে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, দুর্গাপুর পৌরশা

খার সভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সহ বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদশে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি জুলাই সনদের আইনি বৈধতা প্রদানসহ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনরে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপুর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে সরকারের প্রতি ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]