পাবিপ্রবিতে মাল্টিমিডিয়া জার্নালিজম এর উপর কর্মশালা অনুষ্ঠিত

Share the post
মোঃ মনিরুল ইসলাম ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই ২০২৫, বুধবার সকাল ১০:৩০টায় একাডেমিক ভবনের ৪০৫ নম্বর কক্ষে এই কর্মশালাটি আয়োজন করে পাবিপ্রবি প্রেসক্লাব।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, যিনি বর্তমানে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড-এ কর্মরত। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া সাংবাদিকতার আধুনিক কৌশল, ভিডিও রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, ভিজ্যুয়াল উপস্থাপনা, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার নতুন ধারার ওপর দিকনির্দেশনা দেন।
 উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমরান হোসেন তানিম, কোষাধ্যক্ষ আলফি সানি, কার্যকরী সদস্যবৃন্দ সহ শিক্ষানবিশ সদস্য।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তারা সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির ব্যবহারিক দিকগুলো নিয়ে সরাসরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা রিপোর্টিং, ক্যামেরা হ্যান্ডলিং এবং গল্প নির্বাচনের কৌশল নিয়ে জিজ্ঞাসা করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী সাংবাদিকতা শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানের শেষে পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর এবং  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক আজকের কর্মশালার প্রশিক্ষক কামরুজ্জামান বাবলুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]