পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল

Share the post
মনিরুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পাবিপ্রবি অংশ নিচ্ছে।আজ বুধবার ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল  ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে অংশ গ্রহণ করবে ১১১৮ জন শিক্ষার্থী।। তিন ধাপে হবে এবারের ভর্তি পরীক্ষা।
খোঁজ নিয়ে জানা যায়,  এবছর এ ইউনিটে ৬২৪ এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ২৭০ টি আসন, বিজ্ঞান অনুষদে ২০০ আসন এবং বাকি আসন গুলো জীব ও ভূবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য অনুষদে থাকবে।  বি ইউনিটে ১০৩ ও সি ইউনিটে ১০৩টি আসনসহ মোট ৮৩০ আসনে পাঁচটি অনুষদের আওতায় ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে পাবিপ্রবিতে। এছাড়াও ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২ মে ও ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।
আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র দিয়েছেন ১৮২৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান অর্থাৎ ‘এ’ইউনিটের ১১৬৯৬ জন শিক্ষার্থী, মানবিক অর্থাৎ ‘বি’ ইউনিটের ৫৪২৫ জন এবং বাণিজ্য অর্থাৎ ‘সি’ ইউনিটের ১১১৮ জন শিক্ষার্থী।
গত বছর দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা শুধু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবছর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায় সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]