পাবনার ঈশ্বরদীর তিন থানায় ব্যতিক্রমি আনন্দ উদযাপন

Share the post

 তালুকদার রাসেল ,স্টাফ করেসপন্ডেন্ট,পাবনা: অনুষ্ঠানের আয়োজন ছিল স্মরনীয় রবিবার রাতে ঈশ্বরদী থানা ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন চত্বর ও দাশুড়িয়া হাইওয়ে থানা চত্বরে পৃথক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে’ ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে আনন্দ উদযাপন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদীর তিন থানায় ব্যতিক্রমি ও স্মরনীয় আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,

রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার বেলায়েত হোসেন,রেলওয়ে পাকশী জেলা পুলিশের এসপি শাহাবউদ্দীন, রেলওয়ে ঢাকা হেডকোয়ার্টারের ক্রাইম এ্যান্ড অপারেশনের এসপি তোফায়েল আহমেদ,পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ ও ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার ও মনিরুজ্জামানের সভাপতিত্বে পৃথক আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল,মুরাদ আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পুলিশের অন্যন্য কর্মকর্তা-সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গভীর রাত পর্যন্ত গান,নৃত্য ও কবিতা আবৃতি পরিবেশন করে অনুষ্ঠানকে স্মরনীয় করে তোলা হয়। কয়েক হাজার দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ৭ মার্চের আলোচনা সভা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে, ফুল ছিটিয়ে আনন্দ উদযাপনে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]