পাবনায় ৩২কেজি গাঁজাসহ আটক -১

Share the post
আলমগীর কবির পল্লব,পাবনা :পাবনা জেলার আমিনপুর থানার আহম্মদপুর থেকে প্রায় ৩২ কেজি গাঁজাসহ আটক এক।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের উত্তর চর আহাম্মদপুর সাকিনস্থ সুইজ গেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন র‍্যাব।
এ সময় পণ্যবাহী একটি ট্রাককে সন্দেহ হলে ট্রাকটিকে থামাতে বলে র‍্যাব। কিন্তু র‍্যাবের নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পলায়নকালে র‍্যাব ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। এ সময় ট্রাক থেকে একজনকে আটক করা হয় আর দুজন মাদক কারবারি পালিয়ে যায়।

তবে র‍্যাব ট্রাকটি তল্লাশী চালিয়ে তাৎক্ষণিক ট্রাক থেকে ৩১ কেজি ৯০০ গ্রাম গাজা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃত মাদক কারবারিরা হলেন সাঁথিয়া থানার ছাতকবরাট গ্রামের মাজেদ দেওয়ানের ছেলে মোঃ আরাফাত হোসেন (২৫)। অপর দুজন পলাতক মাদক কারবারি আমিনপুর থানার আহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে মিজানুর রহমান (২৭) ও সাঁথিয়া থানার এদ্রাকপুর গ্রামের ইয়াছিন খাঁনের ছেলে সাগর খাঁন (৩০)।

এ ব্যাপারে র‍্যাব-১২ সাথে কথা হলে র‍্যাব আমার সংবাদকে জানায়, এরা দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য পরিবহণ করে বিক্রি করে আসছিলো। উক্ত আসামিদের বিরুদ্ধে আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]