পাকিস্তানে জেল থেকে পালিয়েছে ২ শতাধিক বন্দি

Share the post

পাকিস্তানের করাচির একটি কারাগার থেকে দুই শতাধিক বন্দি পালিয়ে গেছে। তাদেরকে পুনরায় ধরতে অভিযান অব্যহত রয়েছে। অভিযান চলাকালে এক বন্দি নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছেন দুজন জেল কর্মকর্তাও।মঙ্গলবার (৩ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, করাচিতেভূমিকম্প অনুভূত হওয়ার পরপর এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে মালির জেলের দেয়ালগুলো কেঁপে ওঠার পর কয়েক হাজার বন্দি ভেতর থেকে কারাগারের দরজা ভেঙ্গে। এসময় সেলগুলোর তালাও ভেঙ্গে ফেলে তারা। যারা জেল থেকে বেরিয়ে পালাতে পেরেছে তাদের মধ্যে ৮০ জনকে আবার আটক করতে পেরেছে কর্তৃপক্ষ। আরও ১৩০ জনকে ধরার জন্য অভিযান চলছে।

এ অভিযান চলাকালে একজন বন্দি নিহত হয়েছে এবং দুজন জেল কর্মকর্তাও আহত হয়েছে।কারাগারের একজন কর্মকর্তা বলেন, মধ্যরাতের দিকে বন্দিরা তাদের সেল ও ব্যারাক থেকে চিৎকার শুরু করে কারণ তারা ভবন ধ্বসে তাদের ওপর পড়তে পারে বলে আশংকা করছিল। একপর্যায়ে তারা সহিংস হয়ে ওঠলে পুলিশ সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বলেও জানান তিনি।এরপর অনেকে সেলে ফিরলেও কারাগারে মূল গেইটে জড়ো হওয়াদের মধ্যে ২১৬ জন বেরিয়ে যেতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]