পটুয়াখালীর বাউফল উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর বাঁ কানের একাংশ কেটে নিয়েছেন স্বামী।

Share the post

পটুয়াখালীর বাউফল উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর বাঁ কানের একাংশ কেটে নিয়েছেন স্বামী। একই সঙ্গে চার বছরের সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। ওই গৃহবধূ সোমবার (২৬ এপ্রিল) থানায় লিখিতভাবে এ অভিযোগ করেছেন।ওই গৃহবধূর নাম রাবেয়া খাতুন (২৭)। তার স্বামী হলেন মো. মাহাবুব আলম (৩১)। তাদের সংসারে চার বছরের মো. বায়েজিদ নামের ছেলে সন্তান আছে। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা গ্রামে তাদের বাড়ি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন অজুহাতে রাবেয়ার বাবা আবদুর রহিমের কাছে টাকা ও জমি দাবি করেন মাহাবুব আলম। মেয়ের সুখের কথা চিন্তা করে মাহাবুবের নামে ৬০ শতাংশ জমি দলিল করে দেন তিনি। এরপরও মেয়েজামাইয়ের মন ভরেনি। কিছুদিন ধরে ব্যবসার নামে মাহাবুব আবার দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। আবদুর রহিম এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্ত্রী রাবেয়াকে শারীরিক নির্যাতন করেন মাহাবুব।

এ নিয়ে গত শনিবার (২৪ এপ্রিল) সকালে সালিশ বসে। সালিশে একপর্যায়ে উত্তেজিত হয়ে যান মাহাবুব। তিনি ও তার পরিবারের লোকজন রাবেয়া, তার বাবা ও ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাবেয়ার কানের এক-তৃতীয়াংশ কেটে দেয়া হয়েছে। একই সঙ্গে রাবেয়া ও তার চার বছরের ছেলেসন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। পরে রাবেয়া, তার সন্তান, বাবা ও ভাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে মাহাবুব বলেন, যৌতুক দাবির কথা সত্য নয়। তবে কথা-কাটাকাটি হয়েছে। মারধর করা হয়নি। রাবেয়া নিজের ইচ্ছায় চলে গেছেন। বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]