পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

Share the post
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায়, থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মূল আসামি মোঃ নাঈম হোসেন খাঁনকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল, গাজীপুরের র‌্যাব এবং বাসন থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অভিযান সফল হয়।​গ্রেপ্তারকৃত নাঈম হোসেন খাঁন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ রহমান খানের ছেলে।
​মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪শে জুন ২০২৫ তারিখে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুস তালুকদারের মেয়ে মরিওম বেগম বাদী হয়ে নাঈম হোসেন খাঁনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখ্য, মরিওম বেগমের বর্তমানে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
​দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, গ্রেপ্তারকৃত নাঈম হোসেন খাঁন এবং শিশুটির ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমেই সন্তানের পিতৃত্ব নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]