নৌকায় ইউরোপ যাওয়ার পথে ঠাণ্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু

Share the post

নৌকায় ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠান্ডায় জমে অন্তত ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাসীর মৃত্যু হয়েছে। অবৈধভাবে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানানো হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ল্যাম্পে-দুসার মেয়র সালভাদর মার্টিওলো। নৌকাটিতে ২৮০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও মিশরের নাগরিক। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও জানিয়েছেন, অতি ঠান্ডায় দ্রুত শরীরের তাপমাত্রা কমে আসায় প্রাণ হারিয়েছেন তারা। তবে যারা বেঁচে আছেন তাদের কতজন বাংলাদেশি সেটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানান তিনি।

উপকূলরক্ষীরা রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলে দেখতে পেয়েছিলেন। পরে লামপিওনের উপকূল থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পান। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। তাদের প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। গত কয়েক মাসে নৌকাযোগে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরে ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী উপকূল থেকে ইতালির বিভিন্ন বন্দরে পৌছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]