নোয়াখালী বিভাগের দাবিতে মাইজদীতে বিক্ষোভ সমাবেশ

Share the post
মো আরিফ হোসেন,নোয়াখালী সদর উপজেলার প্রতিনিধি :নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে এবার বিক্ষোভ মিছিল করেছেন জেলার বাসিন্দারা। আজ শুক্রবার বেলা দুইটার দিকে জেলা শহর মাইজদীতে এই বিক্ষোভ হয়। নোয়াখালীর সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালিত হলো।বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান। তাঁদের এ দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে বিক্ষোভ থেকে।
 আজ জুমার নামাজ শেষে শহরের জেলা জামে মসজিদ চত্বরে হাজারো লোক জড়ো হন। এরপর বেলা দুইটার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি জামে মসজিদ মোড় হয়ে টাউন হল মোড়, গণপূর্ত বিভাগ, মোহাম্মদীয় মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এ সময় তাঁরা নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলার একটি নোয়াখালী। দেশে আসা বৈদেশিক মুদ্রার বেশির ভাগ আসে নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের হাত ধরে। প্রাচীন এই জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে দীর্ঘকাল থেকে আন্দোলন করে আসছে এই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে পার্শ্ববর্তী জেলা কুমিল্লার সঙ্গে নোয়াখালী অঞ্চলকে যুক্ত করে নতুন প্রশাসনিক বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]