নেত্রকোনায় তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও মাক্স বিতরণ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : মুজিববর্ষ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে লায়ন্স লাইন স্পোর্টিং ক্লাবের আয়োজনে বুধবার (১৯ জানুয়ারি ) বিকেলে (এ.বি.সি পাম্প সংলগ্ন ) বাহির চাপড়া রাজুর বাজার এলাকায়  তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া লায়ন্স লাইন স্পোর্টিং ক্লাব শীতবস্ত্র ও মাক্স বিতরণ করছে।
এ সময় লায়ন্স লাইন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাব্বিরের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণের সভাপতিত্ব করেন লায়ন্স স্পোর্টিং ক্লাবের সভাপতি কৌশিক আয়ান, তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় শীতবস্ত্র  ও মাক্স বিতরণ করা হয়।
এসময় উক্ত শীতবস্ত্র ও মাক্স বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে, জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রবিউল আওয়াল শাওন শীতবস্ত্র বিতরন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, লায়ন্স লাইন স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্মরণ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক নূর মোহাম্মদ জাহান, সংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম রাজু, ক্রিড়া সম্পাদক অনুজ খান, প্রচার সম্পাদক রবিন আহমেদ, সমাজ কল‍্যান সম্পাদক শেখ নাবিল।
এই শীতে তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্ররা শীতবস্ত্র ও মাক্স পেয়ে অত্যন্ত আনন্দিত এবং লায়ন্স লাইন স্পোর্টিং ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]