নেত্রকোনার মদনে মাদরাসার ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একই উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। এর আগে গত শনিবার দিনগত রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বকুল মিয়াকে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, ভুক্তভোগী মাদরাসার ছাত্রী গত ২৯ আগস্ট দুপুরে মাদরাসা হতে বাড়িতে আসেন। ভুক্তভোগীর বাবা ভুক্তভোগীকে রেখে বাজারে এবং ভুক্তভোগীর দুই বছর বয়সি ছোট বোনকে নিয়ে তার মা নানার বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত বকুল মিয়া ভুক্তভোগীকে তার চাচার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে গামছা দিয়ে মুখ ও ওড়না দিয়ে হাত বেধে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনার পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে এজাহারনামীয় প্রধান আসামি বকুল মিয়া নিজেকে বাঁচাতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]