নেত্রকোনার বারহাট্টায় ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার -১

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (পূর্ব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তানভীর জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র।
নেত্রকোণা ডিবি পুলিশ (পূর্ব) এর অফিসার ইনচার্জ সায়েদুর রহমান সোমবার (২১ এপ্রিল ) বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মারফত জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর নির্দেশে ডিবি পূর্ব এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে একটি টিম রবিবার রাত সাড়ে ১০টায় জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে মধুপুর গ্রামের আলতাবুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ তানভীর হোসেনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
জানা যায়, (২১ এপ্রিল) সোমবার দুপুরে আসামী তানভীর এর বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তানভীরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]