নেত্রকোনার পূর্বধলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন কর্তৃক মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তাদের সাথে অসদাচরণ করায় সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ  মুক্তিযোদ্ধারা।
পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবার বর্গের ব্যনারে বিভিন্নস্থরের মুক্তিযোদ্ধারা আজ (২৫ জানুয়ারি)  মঙ্গলবার দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের কটুক্তি ও অসদাচরণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোঃ আইয়ুব আলী, সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল কাদির, আব্দুর রব তালুকদার, নুরুল আমিন, সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।
সংবাদ সম্মেলন বক্তারা উপজেলা চেয়ারম্যান সুজন কর্তৃক বিভিন্ন সময় মুক্তিযুদ্ধাদের নিয়ে কটুক্তি ও অসদাচরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুজনকে উপজেলা পরিষদের চেয়াম্যান ও যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতির দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। তাঁরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতম আন্দোলনের পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]